প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও রানার অটোমোবাইলসের পৃষ্ঠপোষকতায় ১২ এপ্রিল থেকে কুষ্টিয়া জিমনেসিয়াম ভবনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবাদৌলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহসভাপতি শেখ নুর ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জুবাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সাহা।উপস্থিত ছিলেন অনুপ কুমার নন্দী ও এম এ হোসেন মঞ্জু। বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খন্দকার জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন। প্রতিযোগিতায় ৪৪টি ক্লাব অংশ নেয়।