কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির জুগিয়া এলাকায় বয়লার বিস্ফোরণে আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, সকালে জুগিয়া এলাকায় ধানের একটি চাতালের বয়লারে ধান সেদ্ধ করছিলেন আমিন। সকাল সাড়ে সাতটার দিকে হঠাত্ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে। আমিন জুগিয়া এলাকার আবদুল কাদের ছেলে।