কুষ্টিয়ায় ভোট কেনাবেচার দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার দায়ে দুজনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমানের ছোট ভাই রকি ইসলাম একজন ভোটারের কাছে ৫০০ টাকার বিনিময়ে ভোট কেনাবেচা করছিলেন। এ সময় কেন্দ্রে উপস্থিত কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মনিরুজ্জামান মিঠু দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মনজুরে ইমাম সাক্ষ্যপ্রমাণে ভিত্তিতে রকি ইসলাম ও ভোটার মোকাদ্দেস আলীকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।