কুষ্টিয়ায় ভোট কেনার অভিযোগে একজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা পৌরসভার জানিপুর পাইলট মাধ্যমিক স্কুল ভোটকেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। তাঁর নাম ফিরোজুর রহমান। তিনি ওই ভোটকেন্দ্রে স্থানীয় এক কাউন্সিলরের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন, এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের প্রধান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মো. মোস্তফা কামাল তাঁকে আটক করে জরিমানা করেন। নির্বাচন শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।