কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যোৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গত শুক্রবার ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাইরে’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন এম আমীর-উল ইসলাম। অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম, কণ্ঠশিল্পী তিমির নন্দী, নাট্যকার জিন্না হক, চারুশিল্পী সুকুমার পাল, নাট্যনির্দেশক আলী আফরোজ ও অভিনেতা রণজিৎ বিশ্বাস এবং শিল্পপতি মজিবর রহমানকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়। উদ্বোধনী দিনে কুষ্টিয়া বোধন থিয়েটার সন্ধ্যায় কোর্ট মার্শাল নাটক মঞ্চস্থ করে। ২৫ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমী মঞ্চে পর্যায়ক্রমে নাটক মঞ্চস্থ করবে ঢাকা মহাকাল, পার্বতীপুর প্রগতি সংঘ, চুয়াডাঙ্গা অরিন্দম, সিরাজগঞ্জ তরুণ সমপ্রদায়, কুষ্টিয়া অনন্যা ’৭৯ নাট্যদল, বরিশাল নাট্যম, ঢাকা লোক নাট্যদল, ঢাকা পালাকার ও বগুড়া থিয়েটার।