কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জিয়াউর রহমান (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গতকাল শনিবার গভীর রাতে কুষ্টিয়া শহরতলির বাড়াদী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাড়াদী পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে জিয়াকে কয়েকজন ব্যক্তি ডেকে নিয়ে যায়। পরে রাত দুইটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। জিয়া পেশায় রং মিস্ত্রি ছিলেন। নিহতের পরিবারের দাবি, জিয়ার সঙ্গে অনেক আগে থেকেই তাঁর বাড়ির পাশের কয়েকজনের শত্রুতা ছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।