কুষ্টিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজ মঙ্গলবার সকালে এক যুবকের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায় নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে উপজেলার খলিসাকুণ্ডি এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় খলিসাকুণ্ডি পুলিশ ক্যাম্পে জানায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত ওই যুবকের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।