কুষ্টিয়ায় লরির চাপায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের রাজবাড়ী সড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনকালে লরির চাপায় পুলিশের একজন নায়েক নিহত হয়েছেন। তাঁর নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি শহরের হাউজিং পুলিশ ক্যাম্পের নায়েকের দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার শৈলকুপা গ্রামে।হাউজিং পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (আইসি) সরোয়ার খান বলেন, গতকাল রাতে নজরুল ইসলামসহ পুলিশের চারজন সদস্য কুষ্টিয়া টার্মিনাল থেকে মোল্লাতেঘরিয়া পর্যন্ত টহলের দায়িত্বে ছিলেন। রাত তিনটার দিকে মোল্লাতেঘরিয়া সেতুর কাছে যানজটের সৃষ্টি হয়। এ সময় নজরুল ইসলাম যান চলাচল স্বাভাবিক করতে রাস্তার গাড়িগুলো সরানোর কাজ করছিলেন। রাত সোয়া তিনটার দিকে কুষ্টিয়াগামী একটি লরি তাঁকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নজরুল মারা যান। পরে লাশ উদ্ধার করে কুষ্টিয়া পুলিশ লাইনে নেওয়া হয়। পুলিশ ওই লরিটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পলাতক।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ লাইনের রিজার্ভ ইনসপেক্টর (আরআই) রকিবউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।