কুষ্টিয়ায় লালন স্মরণোত্সব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের ১২১তম তিরোধান দিবস উপলক্ষে কাল রোববার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী লালন স্মরণোত্সব। ইতিমধ্যে ভক্ত শিষ্য ও বাউলদের পদচারণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ী উত্সবমুখর হয়ে উঠেছে।লালন একাডেমি এ উত্সবের আয়োজন করছে। সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। চার দিনের এ স্মরণোত্সবে থাকছে আলোচনা, লালন একাডেমির উন্মুক্ত বিশাল চত্বরে মেলা ও লালনসংগীতের আসর। একুশে পদকপ্রাপ্ত বাউল আবদুল করিম শাহ কাল উত্সবের উদ্বোধন করবেন।প্রসঙ্গত, লালন শাহ ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। দিনটিকে স্মরণ করতে তাঁর ভক্ত অনুসারীরা প্রতিবছর আখড়াবাড়ীতে জমায়েত হয়। তারা রাতভর গান আর আরাধনায় মধ্য দিয়ে সাঁইজিকে স্মরণ করে।