কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে লিয়াকত আলী (৪৫) নামের একজন আহত হয়েছেন। তিনি মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে লিয়াকত মোটরসাইকেলে করে উপজেলার মাঝদিয়ার গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।