কুষ্টিয়ায় সরকারি বালিকা বিদ্যালয় সেরা
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ১২৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে তৃতীয় হয়েছে। তবে জিলা স্কুলকে পেছনে ফেলে এবার জেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। এ বিদ্যালয় থেকে ৩১১ জন পরীক্ষা দিয়ে ৩০১ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৭৮ ভাগ। অন্যদিকে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার ১০৪ জন জিপিএ-৫ পেয়েছে। ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৭ জন। পাসের হার ৯৪.৭২।জেলার সেরা ১০: কুষ্টিয়া জেলায় সেরা দশের তালিকায় রয়েছে যথাক্রমে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় ১২৫ জন, জিলা স্কুল ১০৪ জন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ৪১ জন, মিরপুর রাইফেলস পাবলিক স্কুল ১৩ জন, কুমারখালী এমএন হাই স্কুল ২৮ জন, কুমারখালী বালিকা বিদ্যালয় ২২ জন, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় চারজন, দূর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ১০ জন, পান্টি মাধ্যমিক বিদ্যালয় ১২ জন ও খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় ১১ জন।জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান: কুষ্টিয়া সদরে জিপিএ-৫ পেয়েছে ৩৫২ জন। জিপিএ-৫ পাওয়া উল্লেখযোগ্য স্কুলের মধ্যে রয়েছে কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় ১০ জন, লাহেনী মাধ্যমিক বিদ্যালয় আটজন, বারখাদা মাধ্যমিক বিদ্যালয় পাঁচজন, দহকুলা মোহাম্মদশাহী মাধ্যমিক বিদ্যালয় পাঁচজন, মোহিনী মহন বিদ্যাপিঠ তিনজন ও কেএসএম ঢাকা মিনাপাড়া স্কুল তিনজন।মিরপুর: এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৮৩.৫৭। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় পাসের হার ৭১.৮৭। দাখিল পরীক্ষায় পাসের হার ৮৯.৮৭। কারিগরি পরীক্ষায় পাসের হার ৮৮.৯৬। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন এবং দাখিল পরীক্ষায় ২৭ জন। মিরপুর রাইফেলস্ পাবলিক বিদ্যালয় ১৩ জন, হালসা মাধ্যমিক বিদ্যালয় আটজন, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও আমলা সদরপুর উচ্চবিদ্যালয় সাতজন করে, বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পাঁচজন, কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়, কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় ও জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চারজন করে, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় তিনজন, মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়, মশান, তালবাড়িয়া, খাদিমপুর বালিকা, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়, মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় ও ধুবাইল মাধ্যমিক বিদ্যালয় দুজন করে জিপিএ-৫ পেয়েছে।মিরপুর নাজমুল উলুম মাদ্রসা সাতজন, সুলতানপুর সিনিয়র সিদ্দিকিয়া মাদ্রাসা চারজন, ভেদামারী, ধলসা, আসাননগর ও চিথলিয়া মাদ্রাসা তিনজন করে, সদরপুর মাদ্রাসা দুজন ও শ্রীরামপুর মাদ্রাসার একজন জিপিএ-৫ পেয়েছে।কুমারখালী: এ উপজেলায় ৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে কুমারখালী এমএন মাধ্যমিক বিদ্যালয় ২৮ জন, কুমারখালী বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২২ জন, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় ১১ জন, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ১০ জন, বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয় ও আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় তিনজন করে, সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ও গোপালপুর দরবেশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় দুজন করে, মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে জিপিএ-৫ পেয়েছে।দৌলতপুর: এ উপজেলায় ১৪১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১০৭ জন, দাখিলে ৩২ জন এবং কারিগরিতে তিনজন পেয়েছে।