কুষ্টিয়ায় সাতটি বোমাসহ দুই চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে সাতটি বোমা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের রহিম জোয়ার্দ্দার (৪৫) এবং কাটদহ গ্রামের মনিরুল ইসলাম (৪৮)।পুলিশের দাবি, রহিম ও মনিরুল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় বোমারু সদস্য। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহ গ্রামে মনিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এরপর রাতে রহিমকে আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যমতে, রহিমের বাড়ির গোয়াল ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় সাতটি বোমা উদ্ধার করা হয়।কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মনিরুল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষস্থানীয় নেতা শাহিনের নিকটাত্মীয়। ভারতে পালিয়ে থাকা শাহিনের সঙ্গে যোগাযোগ রেখে মনিরুল এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাত। তিনি জানান, সম্প্রতি এলাকার মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদার দাবি করা টাকা আদায়ের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে তাঁরা পুলিশকে জানিয়েছে।