কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় একটি ট্রাক ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতেরা হলেন, চাউল ব্যবসায়ী শহীদুল ইসলাম (৪৩) ও তার স্ত্রী পারুল (৩৩)। দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। নিহত ও আহতরা সবাই অটোবাইকের যাত্রী ছিলেন। কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।