কুষ্টিয়ায় ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে এনামুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এনামুল ছয়টি হত্যাসহ ১২ মামলার পলাতক আসামি। এ ছাড়া তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় সদস্য। মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে পুলিশ মিরপুর উপজেলার নিমতলা মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একই উপজেলার রাধানগর গ্রামের জনৈক রাজ্জাকের বাড়ির খড়ের ভেতর থেকে একটি এলজি, কয়েকটি গুলি ও চারটি ককটেল উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।