কুষ্টিয়ায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওই এলাকায় একই সময়ে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান এই নির্দেশ দেন। প্রশাসন ও পুলিশ জানায়, চার-পাঁচ দিন আগে খোকসা উপজেলা বিএনপি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সমাবেশ করার ঘোষণা দেয়। তবে তারা প্রশাসনের কাছ থেকে লিখিত বা মৌখিক অনুমতি নেয়নি। দুপুরে একই জায়গায় কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় উপজেলা ছাত্রলীগ। তারাও কোনো অনুমতি নেয়নি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।