কুষ্টিয়ায় ৫ ককটেলসহ গণমুক্তিফৌজ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর থানার পুলিশ গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য আবদুল আজিজ ওরফে আব্বাস ওরফে লাদেনকে (৪০) গ্রেপ্তার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে শহরতলির চৌড়হাস এলাকা থেকে লাদেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের অর্থের সংগ্রহ ও জোগানদাতা এবং উপজেলার কাথুলী গ্রামের মৃত তাজের আলী মণ্ডলের ছেলে।সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্রেপ্তারের পর থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের রশিদের কাঁঠালবাগান থেকে পাঁচটি দেশি ককটেল উদ্ধার করে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গণমুক্তিফৌজের শীর্ষস্থানীয় নেতা শাহিন ও মুকুল ভারতে গ্রেপ্তার হওয়ার পর থেকে লাদেন বিভিন্ন সময় ওই চরমপন্থী সংগঠনের হয়ে অর্থ সরবরাহ করে এলাকায় সংগঠনকে সক্রিয় করার চেষ্টা করে আসছিলেন। লাদেন দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি ফিরে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।