প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় বিডিআর বিদ্রোহ মামলায় তিনটি ইউনিটের ৭৩ জওয়ানের বিরুদ্ধে আগামী ২ ফেব্রুয়ারি রায় দেবেন আদালত। কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-তে আজ বৃহস্পতিবার বিচারকাজ শেষে আদালত রায়ের দিন ধার্য করে ওই দিন পর্যন্ত মুলতবি করেন। আদালতে পর্যায়ক্রমে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন, কুষ্টিয়া সদর সেক্টরের ১৫ জন এবং ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ অনুষ্ঠিত হয়।আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম। সকাল সাড়ে আটটায় আদালতের বিচারকাজ শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১০টায়।আদালত চলাকালে তিন ইউনিটের প্রসিকিউটরা ১০ থেকে ১৫ মিনিটের বক্তব্য রাখেন। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ আশফাক হোসেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রমুখ।