কুহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিশানাথ বাবু কোনো এক জটিল প্রক্রিয়ায় ইচ্ছামতো এদের দুজনের মাথার ভেতর ঢুকে যেতে পারছেন। মাথার ভেতরটা অনেকটা কুয়োর মতো। গহিন কুয়ো। এত গহিন যে ভয় হয়—এর বোধ হয় শেষ নেই।’‘তার আয়ু শেষ হয়ে আসছে। কুড়ি মিলিরেমের বেশি রেডিয়েশন একজনের শরীরের ভেতর দিয়ে চালানো যায় না অথচ এই লোকটির মাথার ভেতর দিয়ে খুব কম করে হলেও ১০ হাজার রেম রেডিয়েশন গিয়েছে। হয়তো এই লোকটির থাইরয়েড গ্ল্যান্ড ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনের বড় ধরনের কোনো পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে।’