কুড়ি বছরে সুমনের ‘তোমাকে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক প্রজন্মের চিন্তাধারা ও অনুভূতিতে কী করে আমূল পরিবর্তন আনতে পারে একটি গান—এর উদাহরণ হয়ে উঠেছিল ১৯৯২ সালের ২৩ এপ্রিল কবির সুমনের প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হওয়ার পর। অ্যালবামের ‘তোমাকে চাই’ গানটির মাধ্যমে ভালোবাসা প্রকাশের চমত্কার নতুন একটি ভাষা যেন খুঁজে পেয়েছিলেন বাঙালি গানের শ্রোতারা। ২৩ এপ্রিল ২০ বছর পূর্ণ করেছে অ্যালবামটি। এ উপলক্ষে সেদিন কলকাতার রোটারি সদনে আয়োজিত স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সংগীতপ্রেমীরা। অনুষ্ঠানে সুমন তাঁর বক্তব্যে বলেছেন, ‘পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে বব ডিলান—এঁদের সবার গানেরই প্রভাব রয়েছে আমার গানে।’সুমন সম্পর্কে গায়ক সুজন মুখার্জি নীল বলেছেন, ‘পঙ্কজ মালিক, অনুপম ঘটকসহ বেশ কয়েকজন গুণী সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন সুমন দা। তাঁর একটি গান শোনার পর আমার বাবা আমাকে গান ছেড়ে দিতে বলেছিলেন। বাণিজ্যিক কনসার্ট কিংবা হিট অ্যালবাম প্রকাশে কখনোই ব্যতিব্যস্ত দেখা যায়নি গুণী এই শিল্পীকে। তার পরও আধুনিক বাংলা গানের ইতিহাসে সংগোপনে নিজের নাম লিপিবদ্ধ করেছেন তিনি। তাঁর কণ্ঠের অজস্র গান আজ আমাদের সবাইকে বিমোহিত করে রেখেছে।’অনুষ্ঠানে সবশেষে সুমনের সঙ্গে ‘তোমাকে চাই’ গানটি গেয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।উল্লেখ্য, একাধারে গায়ক, গীতিকার, সংগীত পরিচালক, কবি, সাংবাদিক, রাজনীতিবিদ, টিভি ব্যক্তিত্ব এবং শখের অভিনেতা কবির সুমন জন্মেছিলেন ১৯৪৯ সালে। ১৯৯২ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম দিয়েই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। ২০ বছরে মোট ১৮টি অ্যালবাম উপহার দিয়েছেন। এই শিল্পী ধর্মান্তরিত হয়ে সুমন চট্টোপাধ্যায় থেকে কবীর সুমন হয়েছেন। এ পর্যন্ত পাঁচবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন ৬৩ বছর বয়সী এই গায়ক।