কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয় শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষস্থান অধিকার করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। এই কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম শহরের অপর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে ১৭ জন ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। জেলা শহরের বাইরে নাগেশ্বরী ডিগ্রি কলেজে ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছেন। বিভিন্ন কলেজ সূত্রে আরও জানা গেছে, উলিপুর সরকারি কলেজে ছয়জনসহ উলিপুর উপজেলার চারটি কলেজে ১৪ জন, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে চারজনসহ তিনটি কলেজে ছয়জন, ফুলবাড়ি ডিগ্রি কলেজে তিনজনসহ তিনটি কলেজে পাঁচজন, রৌমারী ডিগ্রি কলেজে পাঁচজনসহ উপজেলার তিনটি কলেজে আটজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া রাজারহাট ডিগ্রি কলেজে দুজন, কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজে দুজন, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে একজন, রাজীবপুর ডিগ্রি কলেজে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।