কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে আজ রোববার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অবৈধভাবে টোল আদায় বন্ধ, ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে ভোর থেকে জেলায় বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ আছে। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।