বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ১৬ জানুয়ারি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং যতিনেরহাট হাইস্কুল রানারআপ হয়। নির্ধারিত ৩০ ওভার খেলায় প্রথমে টসে জিতে যতিনেরহাট হাইস্কুল ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। জবাবে কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয় ২৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয়ের আজমি ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন যতিনেরহাট বিদ্যালয়ের মেহেদী। প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পনির উদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।