কুড়িগ্রামে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌরবাজার এলাকায় গতকাল সোমবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটার দিকে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। স্থানীয় লোকজন উলিপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে এই ফায়ার সার্ভিস বাহিনী আগুন নেভাতে ব্যর্থ হয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস বাহিনী ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।