কুড়িগ্রামে এক জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সফিজুল ওরফে হাফিজ উদ্দিন হুজুর। আজ সোমবার ভোররাতে কুড়িগ্রাম সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সফিজুলের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ সোবানদহ গ্রামে। পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে জেএমবির ঘাঁটিতে পুলিশ অভিযান চালালে সফিজুল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ করে পালিয়ে যান। প্রথমে তিনি নোয়াখালীতে আত্মগোপন করেন। সেখান থেকে সপ্তাহখানেক আগে তিনি কুড়িগ্রামে আসেন। কিন্তু তিনি নিজ বাড়িতে না গিয়ে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পোড়ার ভিটা গ্রামে শ্বশুরবাড়িতে আত্মগোপন করে। পরে কুড়িগ্রাম সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ তাঁকে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।