কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম স্টেডিয়ামে শনিবার থেকে আন্তউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার জসীম উদ্দিন আহমেদ। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পনির উদ্দিন আহমেদ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এডিএম শহিদুল ইসলাম।উদ্বোধনী খেলায় নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা ৬-১ গোলে রাজীবপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। রোববারের খেলায় রৌমারী উপজেলা ক্রীড়া সংস্থা রাজারহাট উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে রাজীবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও সদর উপজেলা ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে।