কুড়িগ্রামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত দিয়ে গরু পার করার সময় বেলাল (১৫) ও হাশেম (১৩) নামের দুই বাংলাদেশি কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যায়।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাগভান্ডার বিওপি জানায়, বিএসএফের ১৮১ দুর্গানগর ক্যাম্পের জোয়ানেরা ওই দুজনকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে বাগভান্ডার সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মকবুল হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে বেলা আড়াইটা পর্যন্ত এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। তিনি জানান, আটক দুজনকে দিনহাটা থানা-পুলিশের হাতে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।