কুড়িগ্রামে নৌকাডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুজন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাঁচকোল ঘাট এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে কাঁচকোল ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে বলরাম দাস (৬৫) তাঁর ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে নাইয়ারচরে যাচ্ছিলেন। এ সময় নদে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই কাঁচকোল মাঝিপাড়া গ্রামের বলরাম দাস (৬৫), রাজারহাটের জামেনা (৬৫), কাঁচকোলের মোখলেছুর রহমান মাস্টার (৬৫) ও রাজারহাটের মতিয়ার রহমান (৫৫) পানিতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর বলরাম দাস ও জামেনার লাশ উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ রয়েছেন।উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।