কুড়িগ্রামে বিশ্ব নাট্য দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিশ্ব নাট্য দিবস: নিজস্ব প্রতিবেদক জানান, দিনটি পালন উপলক্ষে শোভাযাত্রা, নাট্যকর্মীদের মিলনমেলা, আলোচনা সভা ও নাটক বিপ্লব বক্ষে স্বদেশ মঞ্চস্থ হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ ও কুড়িগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রচ্ছদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে শেষ হয়।দিনটি পালন উপলক্ষে সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে নাট্যকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার নবীন-প্রবীণ নাট্যকর্মীরা অংশ নেন। এ অনুষ্ঠানে নাট্যকার হেলাল জাহাঙ্গীরকে সংবর্ধিত করা হয়।