কুড়িগ্রামে মুক্তিযুদ্ধের গল্প ও গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে মাসব্যাপী মুক্তিযুদ্ধের গল্প ও গানের আসরের আয়োজন করেছে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী। ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে আসরে গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, সনাকের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ তোফায়েল হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।মুক্তিযুদ্ধের গল্প শোনা এ অনুষ্ঠানে কয়েক শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।