কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন কনস্টেবল মারা গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হওয়া দুজন হলেন আবদুল বাতেন (৩৫) ও জাহাঙ্গীর (৩৭)। বাতেনের বাড়ি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এবং জাহাঙ্গীরের বাড়ি লালমনিরহাট জেলায়।জানা যায়, তাঁরা দুজন মোটরসাইকেলে চড়ে রংপুর যাচ্ছিলেন। কুড়িগ্রামের সদর উপজেলা গেট এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হক স্পেশাল পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়।দুর্ঘটনায় ঘটনাস্থলে বাতেন মারা যান। গুরুতর আহত জাহাঙ্গীরকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।নিহত হওয়া কনস্টেবলদের লাশ এখন কুড়িগ্রাম পুলিশ লাইনে রাখা হয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।