প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়নের ৪৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নায়েক মো. জাহাঙ্গীর আলমকে খালাস দেওয়া হয়। আজ সোমবার বিকেলে বিশেষ আদালত-১৩ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জওয়ানদের সর্বোচ্চ পাঁচ বছর থেকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আদালতে সভাপতিত্ব করেন এর বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমদ। রায় ঘোষণার পর বিকেল সোয়া চারটার দিকে দুটি বাসে করে সাজাপ্রাপ্ত জওয়ানদের কুড়িগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়। গত বছরের ২২ নভেম্বর বিশেষ আদালত-১৩-তে এ বিচারকাজ শুরু হয়।