কুড়িগ্রামের রৌমারীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের পাঁচটি স্থানে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল উপজেলার স্থগিত দুটি ইউনিয়নে নির্বাচন করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নির্বাচনের পক্ষের লোকজন এ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন আজ সেখানে ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারা ভাঙতে নির্বাচনের পক্ষের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে স্লুইসগেট এলাকায় অবস্থান করছে। যেকোনো সময় তারা শহরে প্রবেশ করতে পারে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, উপজেলা শহরের রৌমারী সিজি জামান হাইস্কুল, মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, বাজার এলাকা ও উপজেলা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা যায়, রৌমারী উপজেলায় বন্দর ও দাঁতভাঙ্গা ইউনিয়নের দুটি করে চারটি মৌজা নিয়ে চরশৌলমারী নামে একটি নতুন ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে এলাকার মানুষ দুই পক্ষে ভাগ হয়ে যায়। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা হয়। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুিট ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।নির্বাচনের সমর্থক বাসদ নেতা আবুল বাশার মঞ্জু জানান, হাইকোর্টের নির্দেশে রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিয়া আবদুল্লাহ মামুন বিষয়টি তদন্তের জন্য আজ দুপুরে রৌমারী আসবেন। এটা জানতে পেরে, তাঁর কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করি। এ সময় আজ ১৪৪ ধারা জারি করে পরিস্থিতিকে উত্তপ্ত করা হয়েছে। তবে যেকোনো পরিস্থিতিতে আমরা তাঁর কাছে স্মারকলিপি দেব।নির্বাচনের বিপক্ষে এ কে এম ফজলুল হক দাবি করেন, নির্বাচনের পক্ষের লোকজন ইউনিয়ন বিভক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ নিয়ে আমার লোকজনকে মারধর করেছে এবং আমার বাড়িতে অগ্নিসংযোগ করে।