কুড়িল বিশ্বরোডে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৫০টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন নিয়ে অসন্তোষের জের ধরে রাজধানীর জোয়ারসাহারা এলাকায় নাসা গ্রুপের কেমিয়া গার্মেন্টসের বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়।এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ৫০টিরও বেশি গাড়ি ভাঙচুর এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।এ কারণে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিমানবন্দর সড়কের হোটেল র‍্যাডিসন থেকে কুড়িল বিশ্বরোডের মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কেমিয়া গার্মেন্টসের শ্রমিকদের নভেম্বর মাসের বেতন দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, সরকার ঘোষিত নির্ধারিত বেতন তাঁদের দেওয়া হয়নি। এর প্রতিবাদে সকাল থেকে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।পুলিশ বাধা দিলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশ প্রচুর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি অংশ খালে নেমে আত্মরক্ষা করে। এ সময় পুলিশের একটি ওয়্যারলেস হারিয়ে যায়।