কুড়িলে সিএনজি স্টেশন ও ২৫ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জোয়ার সাহারা কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ঢাকা সিএনজি ফুয়েল অ্যান্ড ফিলিং স্টেশনের চারটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ওই এলাকার ২৫টি অবৈধ টিনশেড দোকানঘরও ভেঙে ফেলা হয়।আজ মঙ্গলবার রাজউকের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক প্লাটুন পুলিশ অংশ নেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএনজি ফিলিং স্টেশনটি সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদের মালিকানাধীন। জানা যায়, জোট সরকারের আমলে ২০০৩ সালে যোগাযোগ মন্ত্রণালয় অনেকটা অপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির ছেলের নামে এখানে এক বিঘা জায়গার বরাদ্দ দিয়েছিল।গত বছরের এপ্রিল মাসে মো. মাহবুবুর রহমান এবং মোস্তাফিজুর রহমান নামের দুজন ব্যবসায়ীর কাছে ইমতিয়াজ আহম্মেদ সিএনজি ফিলিং স্টেশনটি বিক্রি করে দেন। পূর্বাচল উপশহর প্রকল্পে সংযোগ সড়ক এবং উড়াল সেতুর জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছে বলে রাজউক সূত্র জানিয়েছে।মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, শুরুতে সিএনজি স্টেশন থাকলেও পরে এখানে জ্বালানি তেল বিক্রির অনুমতি নেওয়া হয়। তিনি বলেন, এখানে রেলের প্রায় এক বিঘা জায়গা রয়েছে। গত ২২ এপ্রিল সাত লাখ টাকা জমা দিয়ে ইজারা নবায়ন করা হয়। কুড়িল উড়াল সেতুর জন্য পুরো জায়গা প্রয়োজন হবে না বলে তাঁরা শুনেছেন।রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে জানান, উচ্ছেদের সময় ঢাকা সিএনজি স্টেশনের চেয়ারম্যান জসীম উদ্দিন (ইমতিয়াজ আহম্মেদের ভগ্নিপতি) তাঁর কাছে সময় প্রার্থনা করেন। তাঁর অনুরোধে সিএনজি স্টেশনটি পুরোপুরি ভাঙা হয়নি, তবে জ্বালানি তেল, যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাঁদের আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজ সিএনজি স্টেশনের নিজস্ব চারটি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।জানা যায়, জোট সরকারের আমলে ২০০৩ সালে যোগাযোগ মন্ত্রণালয় অনেকটা অপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির ছেলে ইমতিয়াজ আহম্মেদের নামে এখানে এক বিঘা জায়গার বরাদ্দ দিয়েছিল।এদিকে আজকের এই অভিযানে ২৫টির মতো দোকানঘর ভাঙা হলেও এলাকায় অবস্থিত বাড্ডা শ্রমিক লীগের প্রধান কার্যালয় ভাঙা হয়নি। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা ভাঙা হবে।