কুয়াকাটার কাছেই স্থাপন হবে দেশের তৃতীয় সমুদ্রবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, দক্ষিণ উপকূলের পর্যটন কেন্দ্র কুয়াকাটাসংলগ্ন রামনাবাদ ও আন্দারমানিক নদীর মোহনায় শিগগিরই দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করা হবে। পাশাপাশি শিপইয়ার্ড ও ডকইয়ার্ড স্থাপন করে উপকূলীয় জনপদের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় আজ শুক্রবার দুপুরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।এর আগে বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নৌপরিবহনমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ ও আন্দারমানিক নদীর মোহনায় প্রস্তাবিত সমুদ্রবন্দর স্থাপনের জন্য বাছাইকৃত জায়গা পরিদর্শন করেন।লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ চান খাঁর সভাপতিত্বে ওই সমাবেশে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, অনেক দিন আগে থেকেই এখানে গভীর সমুদ্রবন্দর স্থাপনের কথা চলছে। শিগগিরই এখানে বিশেষজ্ঞ দল পাঠানো হবে। তাদের প্রতিবেদন পাওয়ার পর সংসদীয় কমিটিতে আলোচনা করে এখানে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে।নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী বলেন, ‘এ উপকূলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। এটা আমাদেরও দাবি। এখানে গভীর সমুদ্রবন্দর স্থাপিত হলে গোটা দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে।