কুয়ালালামপুরে ভবনে ধস, বাংলাদেশি শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়ালালামপুরে কেএল সেন্ট্রালে নির্মাণাধীন একটি বহুতল ভবনের একটি অংশ ধসে পড়েছে। এতে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলে দেশটির দ্য স্টার অনলাইনে জানানো হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ওই শ্রমিক (৩৫) দুর্ঘটনার সময় একাই নিচতলায় ছিলেন। তাঁকে মালয় মেডিকেল সেন্টারের বহির্বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে।আমাদের কূটনৈতিক প্রতিবেদক জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ওই দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।