কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে আজ শনিবার পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ছয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফেরিসহ নৌ চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় নদীর বুকের সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও সার্চিং লাইট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে কাওড়াকান্দি ঘাটে দুটি ফেরি, মাওয়া ঘাটে দুটি ফেরি ও মাঝ নদীতে রো রো ফেরিসহ ছয়টি ফেরি দেড় শতাধিক যাত্রীবাহী পরিবহনসহ নোঙর করে রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বেলা সাড়ে ১১টার দিক থেকে ফেরি চলাচল শুরু হয়।