কুয়েট ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার ৬ নভেম্বর দেশের দুটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তির তারিখ ১১ নভেম্বর প্রকাশিত হবে। এ বছর কুয়েটে আটটি বিভাগে মোট ৬৬৫টি আসনের বিপরীতে ৫২১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।এদিকে একই দিনে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিটের বেলা তিনটায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা SUST< space >SEAT< space >Your-Admission-Roll লিখে ৫৬৭৬ নম্বরে একটি এসএমএস পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে তাঁদের ভর্তি পরীক্ষার আসনের অবস্থান জানতে পারবেন। তা ছাড়া প্রার্থীরা তাঁদের রোল নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার আসনের অবস্থান জেনে নিতে পারবেন। এ বছর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ১০টি বিভাগের মোট ৫৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন ১৩ হাজার ৭৬৬ জন। আর ‘বি’ ইউনিটে ১৬টি বিভাগের মোট ৭৩৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৬ হাজার ৪০৫ জন।