কুয়েট প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত উন্মেষ (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের উপাচার্য মো. নওশের আলী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুয়েটের পুরকৌশল অনুষদের ডিন মো. আবুল বাশার, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মিহির রঞ্জন হালদার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমান, মো. নুরুল হুদা, শিকদার নূর ইসলাম ও মো. জাহাঙ্গীর হোসেন।