কুয়েতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলমাইন বিস্ফোরণে কুয়েতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কুয়েতের আল রাওধাতাইন শহরে এ ঘটনা ঘটে। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস আজ রোববার এ খবর প্রকাশ করেছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।সংবাদে বলা হয়, ওই ব্যক্তি পশু চরানোর কাজ তত্ত্বাবধান করতেন। শনিবার এক মাইন বিস্ফোরণে তিনি নিহত হন। ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে ইরাক যুদ্ধের সময় মাইনটি পোঁতা হয়েছিল।