কুয়েতের একটি বেসরকারি টিভি চ্যানেলে দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গতকাল রোববার দুর্বৃত্তদের হামলায় ১০ জন আহত হয়েছে। এতে চ্যানেলটির বিভিন্ন যন্ত্রপাতি ও স্টুডিওর একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।স্কোপ টিভি নামের এ জনপ্রিয় চ্যানেলের একটি অনুষ্ঠানে কুয়েতি রাজ পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে, এমন অভিযোগে কয়েক শ দুর্বৃত্ত এ হামলা চালায়।চ্যানেলটির নির্বাহী পরিচালক মোহাম্মদ তালাল আল সাঈদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হামলাকারীরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তার সদলবলে টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে ঢুকে বেশ কয়েকজন কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে ও সেগুলো লুট করে নিয়ে যায়।স্কোপ টিভির মালিক ফাজার আল সাঈদ বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমাকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল। চ্যানেলটিতে “জেইন ওয়া শাইন” নামের একটি টকশো প্রচারিত হওয়ার পর থেকেই এই হুমকি আসতে থাকে। জেইন ওয়া শাইন অর্থ “ভালো ও মন্দ”।’কিছুদিন আগে একই টেলিভিশন চ্যানেলে বিদ্রূপাত্মক একটি অনুষ্ঠান প্রচারিত হওয়ার পর কুয়েতের সরকারি মহল থেকে স্কোপ টিভির বিরুদ্ধে সরকার উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। ‘সাওতাক ওয়াসাল’ নামের এ বিদ্রূপাত্মক অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অসামঞ্জস্য তুলে ধরা হয়।ফাজার আল সাঈদ আরও বলেন, ‘রোববারের হামলার মূল লক্ষ্যবস্তু ছিলাম আমিই। আমাকে কার্যালয়ে না পেয়ে তারা ধ্বংসাত্মক হয়ে ওঠে।’এদিকে কুয়েতের এই জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে হামলার ব্যাপারে সরকারি পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি বলে জানা গেছে।