কূটনীতিকদের পাসপোর্ট দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কূটনীতিকদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পাসপোর্ট দেওয়া হয়। এর ফলে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের ম্যানুয়েল ও যন্ত্রে পাঠযোগ্য উভয় পাসপোর্টই ইস্যু করবে। বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে জানুয়ারির প্রথমার্ধে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ইস্যু করা হবে।