কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির কোনো নেতা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। তবে সূত্র জানায়, বৈঠকে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলার বিষয়টি দূতাবাসগুলোকে অবহিত করা হয়। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের গুলিবর্ষণের বিষয়টিও আলোচনায় আনা হয়। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার জন্য বিএনপি নেতারা সরকারকে দায়ী করে তাঁদের বক্তব্য তুলে ধরেন।ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, নেপাল, দক্ষিণ কোরিয়া, সুইডেন, জার্মানি, জাপান, নরওয়ে, মরক্কো, ইরানসহ ১৫টি দেশের কূটনীতিকেরা বৈঠকে অংশ নেন।বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।