কূটনৈতিক অস্থিরতার মধ্যে শাভেজ-হিলারির শুভেচ্ছাবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্রাজিলের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে শুভেচ্ছাবিনিময় করেছেন।গতকাল শনিবার ব্রাজিলের নবনির্বাচিত নারী প্রেসিডেন্ট দিলমা রোসেফ শপথ নেন।এই অনুষ্ঠানে হুগো শাভেজ ও হিলারি ক্লিনটন পরস্পরের সঙ্গে করমর্দন করেন। বর্তমানে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন বিরাজ করছে বলে জানা গেছে।গত সপ্তাহে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নিয়োগের ব্যাপারে অসম্মতি প্রকাশ করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন।এরপর ওয়াশিংটন প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল করে।হুগো শাভেজ হিলারির সঙ্গে এই সাক্ষাৎকে খুবই সন্তোষজনক বলে অভিহিত করেছেন। বিবিসি অনলাইন।