কৃত্রিম উপায়ে চালের সংকট সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে চাল ও ধানের মজুদ থাকার পরও বাজারে ছাড়া হচ্ছে না। কৃত্রিম উপায়ে চালের সংকট সৃষ্টি করা হচ্ছে। ফলে চালের দাম বাড়ছে।আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এ কারণে বাংলাদেশেও বাড়ছে। অন্যদিকে মজুদদাররাও দাম বাড়ানোর চেষ্টা করছে। এক শ্রেণীর চাল কলের মালিক চাল মজুদ করে রেখেছেন। খোঁজ নেওয়া হচ্ছে, কারা এর সঙ্গে জড়িত। তাঁদের বের করার চেষ্টা করছি। দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার।’