কৃত্রিমভাবে পেঁপে পাকানোয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, খেজুর জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার পুরোনো ঢাকার শ্যামবাজার ও ওয়াইজঘাট এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন। এ সময় কৃত্রিম উপায়ে অপরিপক্ক পেঁপে পাকানোর অভিযোগে আদালত চারটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পেঁপে উদ্ধার করেছেন। পরে পচা ফল বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে কারাদণ্ড দিয়ে বিপুল পরিমাণ খেজুর জব্দ করা হয়।জানা যায়, আগুনের তাপে অপরিপক্ক পেঁপে পাকানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শ্যামবাজারের সিটি এন্টারপ্রাইজ ও মামুন এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা করে এবং মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও বাদশা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে জরিমানা করেন। এ সময় চারটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ পেঁপে উদ্ধার করা হয়।সিটি এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলী জানান, কাঁচা পেঁপে পাকানোর জন্য কাঠের গুঁড়ি জ্বালিয়ে তাপ দেওয়া হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে পেঁপে পেকে যায়।পরে আদালত ওয়াইজ ঘাট এলাকায় মেসার্স রাসেল এন্টারপ্রাইজ নামের একটি ফলের আড়তে অভিযান চালান। সেখানে খেজুরের মধ্যে পাখির বিষ্ঠা পাওয়ায় এবং পুরোনো ও পচা খেজুর বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জহিরুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। প্রতিষ্ঠানটির মালিক মুচলেকা দিয়ে ছাড়া পান। সেখান থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা খেজুর জব্দ করা হয়।করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আল-আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। বিএসটিআইয়ের কমকর্তা ও র্যাব ১০-এর একটি দল আদালতকে সহযোগিতা করে।