কৃশ ২ নয়, আসছে কৃশ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃশ ছবির পর সবাই অপেক্ষায় ছিলেন বলিউডের পরিচালক রাকেশ রোশান কৃশ-২-এর কাজ শুরু করে দেবেন। কিন্তু কোয়ি মিল গ্যায়া ও কৃশ—এই দুটি চলচ্চিত্রের পর কৃশ-২ ছবির শুটিং শুরু করার কথা থাকলেও সবাইকে চমকে দিয়ে তিনি বানাচ্ছেন কৃশ-৩। রাকেশ রোশান টুইটারের মাধ্যমে এ কথা সবাইকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ছবিটি থ্রিডি ভার্সনে নির্মিত হবে না। তবে এটিকে থ্রিডি ভার্সনে রূপান্তরের সম্ভাবনা রয়েছে।২০১২ সালের অক্টোবরেই কৃশ-৩ ছবির শুটিং শুরু করতে চান রাকেশ রোশান। এর আগে পোস্ট প্রোডাকশনসহ অন্য কাজগুলো সারবেন তিনি। রাকেশ জানিয়েছেন, এ ছবিটি নিয়ে তাঁর কোনো তাড়া নেই। ধীরে-সুস্থেই ছবিটি তৈরি করতে চান তিনি।২০১৩ সালের দিওয়ালি উত্সবে কৃশ-৩ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।