কৃষক সমিতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ন্যায্যমূল্যে কৃষি উপকরণের দাবিতে ১০ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ শেষে আবদুস সাত্তার মণ্ডলের সভাপতিত্বে জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আওয়াল আনোয়ার, সোমেন দাস, মুজিব আলম, প্রহলাদ চন্দ্র রায়, আনিস উদ্দিন প্রমুখ। শেষে জেলা প্রশাসকের কছে স্মারকলিপি দেওয়া হয়।