কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে আলম হোসেন (৪২) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে বাংলাদেশ অংশে ধান কাটার সময় তাঁকে ধরে নিয়ে যায় বিএসএফ।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে দৌলতপুরের ১৫৭/১১(এস) সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডে কৃষক আলম হোসেন ঘাস কাটছিলেন। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আলমকে ধরে নিয়ে যান। তিনি দৌলতপুর উপজেলার তরাগুনিয়া গ্রামের আকবর আলীর ছেলে।৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে ও আলম হোসেনকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে ফেরত দেওয়ার কথা।