কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুতলিবাড়ি সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই কৃষকের নাম সিরাজুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার কুতলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ গ্রামে।লালমনিরহাট ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদর কমান্ডার সুবেদার আবদুল খালেক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে সিরাজুল ইসলাম সীমান্তসংলগ্ন জিরো লাইনে নিজ জমিতে বোরো ধানের বীজ বুনতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।